শিরোনাম: 

দক্ষিণ লেবাননের শপিং সেন্টারে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারের হামলাইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ালেন আইরিশ গোলরক্ষক বাজুনুকঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ১২ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি ‘ককরোচ’ আন্দোলনেরসৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে ইরানওইরানের ফ্লাইট বন্ধ হলে অঞ্চলের কারও ফ্লাইট চলবে না: খামেনির উপদেষ্টাগাজায় ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত, একজনকে হামাসের অর্থ কর্মকর্তা বলছে ইসরায়েলকর্মীর মৃত্যুর পর পর্যটকদের জন্য বন্ধ রোমের কলোসিয়াম‘ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’, জাতিসংঘে পেজেশকিয়ান
হোম / বাংলাদেশ / অপরাধ ও আইন / সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
barrister-mohammad-mosharraf-hossain-assumes-charge-as-cid-chief

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

প্রকাশের তারিখ:
২৯ জুলাই ২০২৬

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর সিআইডি সদর দপ্তরে দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থাটির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।

এর আগে, গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসআইতে কর্মরত থাকাকালেই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। প্রায় ৩০ বছরের কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে তদন্ত, গোয়েন্দা কার্যক্রম, প্রশাসন ও প্রশিক্ষণ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছেন।

কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ হেডকোয়ার্টার্স এবং রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে তিনি বিস্তৃত প্রশাসনিক ও পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন।

শিক্ষাগত জীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। পাশাপাশি মালয়েশিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি প্রশিক্ষণ, পাকিস্তানে বিশেষ আঞ্চলিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত ১০ম ইন্টারপা সম্মেলনসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়ে আধুনিক তদন্ত, ফরেনসিক বিজ্ঞান ও পুলিশিং বিষয়ে দক্ষতা অর্জন করেছেন।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে সিআইডির তদন্ত কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে।

#হ্যাশট্যাগ

বাংলা: #সিআইডি #বাংলাদেশপুলিশ #মোশাররফহোছাইন #অ্যাডিশনালআইজিপি #অপরাধতদন্ত #বাংলাদেশ

Share