শিরোনাম: 

দক্ষিণ লেবাননের শপিং সেন্টারে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারের হামলাইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ালেন আইরিশ গোলরক্ষক বাজুনুকঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ১২ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি ‘ককরোচ’ আন্দোলনেরসৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে ইরানওইরানের ফ্লাইট বন্ধ হলে অঞ্চলের কারও ফ্লাইট চলবে না: খামেনির উপদেষ্টাগাজায় ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত, একজনকে হামাসের অর্থ কর্মকর্তা বলছে ইসরায়েলকর্মীর মৃত্যুর পর পর্যটকদের জন্য বন্ধ রোমের কলোসিয়াম‘ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’, জাতিসংঘে পেজেশকিয়ান
হোম / বাংলাদেশ / জাতীয় সংবাদ / ঢাকার চারপাশের নৌপথ সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, চালু হতে পারে বেসরকারি ওয়াটার বাস
prime-minister-orders-revival-of-waterways-around-dhaka-august-2026

ঢাকার চারপাশের নৌপথ সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, চালু হতে পারে বেসরকারি ওয়াটার বাস

জাতীয় ডেস্ক | TCH News
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৬

রাজধানী ঢাকার চারপাশের নদীপথকে আবারও কার্যকর ও জনবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদী দূষণ নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর স্বাভাবিক নাব্যতা ও পানিপ্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

সভায় রাজধানীর চারপাশের নৌপথ পুনরায় সচল করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব মূল্যায়নের মাধ্যমে নদীপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু নৌপথ চালু করাই যথেষ্ট নয়। নদীগুলোকে দূষণমুক্ত রাখা, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং নাব্যতা বজায় রাখার মাধ্যমে টেকসই নদী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

বৈঠকে নদীতীরের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী নদীর তীরে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন, যাতে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নগরবাসীর জন্য আরও মনোরম পরিবেশ তৈরি হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হ্যাশট্যাগ:
#ঢাকা #নৌপথ #ওয়াটার_বাস #নদী_দূষণ #পরিবেশ #বাংলাদেশ
#Dhaka #Waterways #WaterBus #RiverConservation #Environment #Bangladesh

Share