শিরোনাম:
হোম / বিনোদন / পর্দায় ‘আদর্শ স্বামী আবু বকর’, বাস্তবে শেহেরিয়ারের ভাঙা বাগদান ও নতুন জীবনের গল্প

পর্দায় ‘আদর্শ স্বামী আবু বকর’, বাস্তবে শেহেরিয়ারের ভাঙা বাগদান ও নতুন জীবনের গল্প

বিনোদন ডেস্ক | ২৯ অক্টোবর, ২০২৬

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’–এর আদর্শ স্বামী আবু বকর চরিত্রটি এখন নারী দর্শকের কাছে স্বপ্নপুরুষের প্রতীক। ধৈর্যশীল, কোমল ও স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল এই চরিত্রটি তৈরি করেছে ব্যাপক আলোচনা। কিন্তু পর্দার এই নিখুঁত স্বামীর বাস্তব জীবনও যে সবসময় মসৃণ ছিল না, তা জানলে অনেকেই অবাক হবেন।

নাটকটিতে আবু বকরকে দেখানো হয়েছে অত্যন্ত শান্ত ও সহমর্মী একজন মানুষ হিসেবে, যিনি কঠিন পরিস্থিতিতেও স্ত্রীর পাশে থাকেন। তার এই গুণগুলোর কারণেই নারী দর্শক তাকে ‘গ্রিন ফ্ল্যাগ’ পুরুষ বলে অভিহিত করছেন। অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার নিজেও স্বীকার করেছেন, আবু বকর একটি ‘অ্যাসপিরেশনাল’ চরিত্র—নারীরা এমন স্বামী চান, পুরুষরা তেমন হতে চান।তবে এই আদর্শ স্বামী আবু বকর–এর বাস্তব জীবনও যে একটি ভাঙা সম্পর্কের সাক্ষী, তা কম মানুষই জানেন। ২০১৯ সালের মার্চে চিকিৎসক হালা সুমরো–এর সঙ্গে শেহেরিয়ারের বাগদান হয়, তবে ওই বছরের অক্টোবরেই সেই বাগদান ভেঙে যায়। সম্পর্ক ভাঙার সঠিক কারণ কেউ প্রকাশ্যে জানাননি।

এদীর্ঘদিন একাকী থাকার পর ২০২৪ সালের ২৭ ডিসেম্বর করাচিতে ঐতিহ্যবাগত সিন্ধি রীতিতে অভিনেত্রী মাহিন সিদ্দিকীকে বিয়ে করেন শেহেরিয়ার। জাঁকজমকপূর্ণ এই বিয়ে পাকিস্তানের বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে ছিল। বর্তমানে এই দম্পতি তাদের সুখী দাম্পত্য জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করছেন।পর্দার আবু বকর যেমন নারীর কল্পনায় এক আদর্শ স্বামী, বাস্তবের শেহেরিয়ারও তেমনই একটি ভাঙা বাগদানের পর নতুন করে জীবনের সন্ধান পেয়েছেন। এই বাস্তব-কাল্পনিক মিল-অমিলই তাকে ঘিরে দর্শকের কৌতূহল বাড়িয়ে চলেছে।

Share
WhatsApp