শিরোনাম:
হোম / বাংলাদেশ / ১০০ কোটি টাকার বডি ক্যামেরা ব্যবহারে পুলিশের অনীহা, পড়ে আছে অধিকাংশই

১০০ কোটি টাকার বডি ক্যামেরা ব্যবহারে পুলিশের অনীহা, পড়ে আছে অধিকাংশই

জাতীয় ডেস্ক | ১৭ নভেম্বর, ২০২৬

বডি ক্যামেরা ব্যবহারে পুলিশের অনীহা, পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রায় ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে কেনা ২৫ হাজার বডি ওর্ন ক্যামেরার অধিকাংশই মাঠপর্যায়ে ব্যবহার হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০ হাজার বডিক্যাম কেনা হয়, আগে থেকেই ছিল আরও ৫ হাজার। কিন্তু পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনলাইনে সংযুক্ত ছিল মাত্র ৩১৪টি ক্যামেরা। জবাবদিহির ভয়, প্রতি ক্যামেরায় মাসে প্রায় ১,০০০ টাকা ইন্টারনেট খরচ এবং প্রযুক্তিগত জটিলতাকে কারন হিসেবে উল্লেখ করেছেন কর্মকর্তারা।

অতিরিক্ত মহাপরিদর্শক (অপারেশনস) সায়েদুর রহমান স্বীকার করেছেন, বড় আয়োজন ছাড়া বডিক্যামের ব্যবহার সীমিত। আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি বলেছেন, “আমাদের বাহিনী জবাবদিহির আওতায় আসতে চায় না।” অর্থাৎ, বডি ক্যামেরা ব্যবহারে পুলিশের অনীহা কেবল প্রযুক্তিগত সমস্যা নয়, বরং একটি সংস্কৃতিগত সমস্যা। ১০০ কোটি টাকার বডি ক্যামেরা অব্যবহৃত থাকা মানে জনগণের ট্যাক্সের অর্থের অপচয় এবং পুলিশি জবাবদিহির সংকট। ক্যামেরাগুলো সচল রাখতে ও ব্যবহার নিশ্চিত করতে কঠোর তদারকি ও জবাবদিহি ব্যবস্থা এখন সময়ের দাবি।

 

Share
WhatsApp