আন্তর্জাতিক ডেস্ক | ১৮ নভেম্বর ২০২৬
বাহরাইন ও কুয়েতে ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিপজ্জনকভাবে বাড়িয়ে তুলছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের নতুন করে চালানো এসব হামলা বাহরাইন ও কুয়েতের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইনেরও গুরুতর লঙ্ঘন।
প্রতিবেশী দুই উপসাগরীয় দেশের প্রতি সংহতি প্রকাশ করে কাতার আন্তর্জাতিক আইনের নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে।
পাশাপাশি চলমান সংকট নিরসনে সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।
এর আগে ইরান জানিয়েছিল, কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
