শিরোনাম: 

দক্ষিণ লেবাননের শপিং সেন্টারে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারের হামলাইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ালেন আইরিশ গোলরক্ষক বাজুনুকঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ১২ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি ‘ককরোচ’ আন্দোলনেরসৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে ইরানওইরানের ফ্লাইট বন্ধ হলে অঞ্চলের কারও ফ্লাইট চলবে না: খামেনির উপদেষ্টাগাজায় ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত, একজনকে হামাসের অর্থ কর্মকর্তা বলছে ইসরায়েলকর্মীর মৃত্যুর পর পর্যটকদের জন্য বন্ধ রোমের কলোসিয়াম‘ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’, জাতিসংঘে পেজেশকিয়ান
হোম / আন্তর্জাতিক / দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩
bangladeshi-student-died-in-south-korea-road-accident

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ৪ অক্টোবর ২০২৫

 

দক্ষিণ কোরিয়ার ইয়াংইয়াং এক্সপ্রেসওয়েতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে গত ২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে স্থানীয় সময় আনুমানিক সাড়ে ৭টার দিকে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সিউল থেকে ইয়াংইয়াং অভিমুখে যাত্রারত একটি হুন্ডাই আভানতে (Avante) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গার্ডরেইলে আঘাত হানে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন। পরে উদ্ধারকর্মীরা তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে এক বাংলাদেশি শিক্ষার্থীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ ও পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীর বয়স ২০-এর ঘরে এবং তিনি Daewon University College এ অধ্যয়নরত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। নিহত শিক্ষার্থীর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।

এদিকে, সহপাঠী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

#BangladeshiStudent #SouthKorea #RoadAccident #YangyangExpressway #TheContinentalHerald

Share