শিরোনাম: 

দক্ষিণ লেবাননের শপিং সেন্টারে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারের হামলাইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ালেন আইরিশ গোলরক্ষক বাজুনুকঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ১২ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি ‘ককরোচ’ আন্দোলনেরসৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে ইরানওইরানের ফ্লাইট বন্ধ হলে অঞ্চলের কারও ফ্লাইট চলবে না: খামেনির উপদেষ্টাগাজায় ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত, একজনকে হামাসের অর্থ কর্মকর্তা বলছে ইসরায়েলকর্মীর মৃত্যুর পর পর্যটকদের জন্য বন্ধ রোমের কলোসিয়াম‘ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না’, জাতিসংঘে পেজেশকিয়ান
হোম / আন্তর্জাতিক / রাশিয়ার মাউন্ট এলব্রুসে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল পাঁচ পর্বতারোহীর
five-climbers-killed-on-russias-mount-elbrus

রাশিয়ার মাউন্ট এলব্রুসে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল পাঁচ পর্বতারোহীর

ঢাকা | ২৭ জুলাই ২০২৬ | আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার মাউন্ট এলব্রুসে তীব্র ঝড়ের কবলে পড়ে পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত এলব্রুসে সাত সদস্যের একটি আরোহী দল অভিযানে গেলে আকস্মিকভাবে আবহাওয়ার অবনতি ঘটে এবং তারা নির্ধারিত পথ হারিয়ে ফেলেন।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৩৫০ মিটার উচ্চতায় দুই পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরও তিনজনের মরদেহ শনাক্ত করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেগুলো এখনো নিচে নামানো সম্ভব হয়নি। একই অভিযানের দুই সদস্যকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, নিহত পাঁচজনই বসনিয়া ও হার্জেগোভিনার নাগরিক। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তারা দেশটির জেনিৎসা শহরের বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে একটি দম্পতি এবং একজন চিকিৎসকও রয়েছেন।

মাউন্ট এলব্রুসের উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার। পর্বতটি হঠাৎ আবহাওয়া পরিবর্তন, তীব্র বাতাস এবং কঠিন আরোহন পরিস্থিতির জন্য পরিচিত। উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রবল ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার ও মরদেহ সরিয়ে নেওয়ার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

#রাশিয়া #মাউন্ট_এলব্রুস #পর্বতারোহণ #দুর্ঘটনা #বসনিয়া #আন্তর্জাতিক_সংবাদ #TCHNews

Share