শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / খামেনিকে হত্যা করা ভুল ছিল, স্বীকার করলেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার গোলান
ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার গোলান, যিনি আলী খামেনিকে হত্যার সিদ্ধান্তের সমালোচনা করেছেন

খামেনিকে হত্যা করা ভুল ছিল, স্বীকার করলেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার গোলান

আন্তর্জাতিক ডেস্ক | ১০ অক্টোবর,২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সিদ্ধান্তকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দল ডেমোক্রেটস পার্টির প্রধান ইয়ার গোলান।

শুক্রবার (৯ অক্টোবর) তেল আবিবের দক্ষিণে রিশন লেৎসিয়ন শহরে এক অনুষ্ঠানে তিনি বলেন, খামেনিকে হত্যা করা ইসরায়েলের জাতীয় স্বার্থের অনুকূলে ছিল না।

গোলানের মতে, ৮৬ বছর বয়সী খামেনিকে সরিয়ে দেওয়ার পর ইরানে তাঁর ছেলে মোজতবা খামেনি এবং আরও কট্টরপন্থী নেতাদের প্রভাব বেড়েছে। এতে ইসরায়েলের কৌশলগত অবস্থান আরও জটিল হয়েছে বলে মনে করেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন গোলান। ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যকে তিনি ‘অবাস্তব’ বলে উল্লেখ করেন। তাঁর মতে, যুদ্ধের মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি।

৯ অক্টোবর প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে গোলানের এসব বক্তব্য উঠে আসে। তাঁর মন্তব্য ইরান যুদ্ধের কৌশল ও এর দীর্ঘমেয়াদি ফলাফল নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ককে নতুন করে সামনে এনেছে।

Share
WhatsApp