শিরোনাম:
হোম / বাংলাদেশ / লকডাউনের দিনেই ঢাকা কলেজে উৎসব, ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

লকডাউনের দিনেই ঢাকা কলেজে উৎসব, ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় ডেস্ক | ১৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির দিনেই উদযাপিত হয়েছে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি। এতে অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে র‍্যালিটি শুরু হয়। পরে সায়েন্সল্যাব এলাকা প্রদক্ষিণ করে আবার কলেজের সামনে এসে শেষ হয়। ‘প্রজ্ঞায় দীক্ষায় অদম্য পথচলা, গৌরবের অধ্যায় ঢাকা কলেজ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। বক্তব্যে রিজভী ঢাকা কলেজের শিক্ষা, রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের কথা তুলে ধরেন। শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ঘিরে আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও অবদান তুলে ধরা হয়।

 

Share
WhatsApp