শিরোনাম:
হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৬

ক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তার দাবি, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষয়ক্ষতির অভিযোগে করা মামলায় ইরানের অভ্যন্তরীণ আদালতগুলো ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের রায় দিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব মামলার ক্ষতিপূরণ দাবির আওতা সাম্প্রতিক সংঘাতের বাইরেও কয়েক দশকের ঘটনাকে অন্তর্ভুক্ত করে। আবদোলিয়ানপুর জানান, যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে কয়েকটি উপসাগরীয় আরব দেশের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এদিকে, গত জুনে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে অন্তত ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা তৈরির বিষয় উল্লেখ ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

তবে ইরানের অভ্যন্তরীণ আদালতের রায় মানেই যুক্তরাষ্ট্রের অর্থ পরিশোধে বাধ্য হওয়া নয়। ওয়াশিংটন এ অর্থ দিতে সম্মত হয়েছে, এমন কোনো তথ্যও প্রকাশিত হয়নি। ফলে ২৯০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ বাস্তবে আদায় করা সম্ভব হবে কি না, তা অনিশ্চিত।

সূত্র: এএফপি, চ্যানেল নিউজ এশিয়া।

Share
WhatsApp