শিরোনাম:
হোম / বাংলাদেশ / সামরিক জনবল গণনায় বিশ্বে প্রথম বাংলাদেশ, সংখ্যা ৭০ লাখের বেশি
সামরিক জনবল গণনায় বিশ্বে প্রথম বাংলাদেশ, সংখ্যা ৭০ লাখের বেশি

সামরিক জনবল গণনায় বিশ্বে প্রথম বাংলাদেশ, সংখ্যা ৭০ লাখের বেশি

জাতীয় ডেস্ক | ২৬ নভেম্বর ২০২৬

সামরিক জনবল গণনায় বিশ্বে প্রথম বাংলাদেশ-

সামরিক জনবলের সম্মিলিত হিসাব অনুযায়ী ২০২৬ সালে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সামরিক শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তথ্য প্রকাশকারী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ারপাওয়ারের (Global Firepower) হিসাব অনুযায়ী, বাংলাদেশের মোট সামরিক জনবল প্রায় ৭০ লাখ ৪ হাজার। এই হিসাবের মধ্যে রয়েছে ২ লাখ ৪ হাজার সক্রিয় সামরিক সদস্য এবং ৬৮ লাখ প্যারামিলিটারি সদস্য। প্রতিষ্ঠানটির তালিকায় বাংলাদেশের রিজার্ভ সামরিক সদস্যের সংখ্যা শূন্য দেখানো হয়েছে। গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের হিসাব অনুযায়ী, সম্মিলিত সামরিক ও প্যারামিলিটারি জনবলের তালিকায় বাংলাদেশের পর রয়েছে ভিয়েতনাম। দেশটির মোট জনবল প্রায় ৫৭ লাখ ৫০ হাজার। এরপর রয়েছে ইউক্রেন (৫০ লাখ), ভারত (৪৯ লাখ), দক্ষিণ কোরিয়া (৩৬ লাখ ৫০ হাজার), রাশিয়া (৩৬ লাখ) এবং চীন (৩১ লাখ)। তবে এই তালিকাকে সক্রিয় সেনাসদস্যের সংখ্যার র‍্যাঙ্কিং হিসেবে দেখার সুযোগ নেই। গ্লোবাল ফায়ারপাওয়ারের পৃথক হিসাব অনুযায়ী, সক্রিয় সামরিক সদস্যের সংখ্যায় বাংলাদেশ ৩০তম। এ ক্ষেত্রে চীন প্রথম, ভারত দ্বিতীয় এবং যুক্তরাষ্ট্র তৃতীয় অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটির সামগ্রিক ২০২৬ সালের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১৪৫টি দেশের মধ্যে ৩৭তম অবস্থানে।

গ্লোবাল ফায়ারপাওয়ার জানিয়েছে, তাদের কিছু পরিসংখ্যান সরকারি তথ্য না পাওয়া গেলে অনুমানের ভিত্তিতে তৈরি করা হয়। ফলে জনবলের এই হিসাবকে সামরিক সক্ষমতা, প্রশিক্ষণ, প্রস্তুতি বা যুদ্ধক্ষমতার সরাসরি পরিমাপ হিসেবে বিবেচনা করা যায় না।

সূত্র: Global Firepower, 2026 Military Strength ও Manpower Rankings।

Share
WhatsApp